মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘রাষ্ট্রের বিরুদ্ধে জঙ্গি ও সন্ত্রাসবাদ, রুখে দাঁড়াও বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও সমাবেশ করেছে বরগুনা প্রেসক্লাব। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য দেন বরগুনা জেলা প্রশাসক মুহা. বশিরুল আলম, পুলিশ সুপার বিজয় বসাক, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাসান ঝন্টু, সাংবাদিক আবদুল আলিম, আনোয়ার হোসেন, চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন, মনির হোসেন, গোলাম মোস্তফা, সঞ্জীব দাস, আবু জাফর সালেহ প্রমুখ। বক্তারা দেশের সাম্প্রতিক জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার ও সচেতন হওয়ার আহ্বান জানান।