প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার দাকোপে জঙ্গিবাদ, সন্ত্রাস ও গুপ্তহত্যার প্রতিবাদে নারীরা মানববন্ধন করেছে। গতকাল শনিবার সকালে উপজেলার বাজুয়া চড়ার বাঁধে নারীবিকাশ কেন্দ্রের দাকোপ উপজেলা সমন্বয় কমিটি এর আয়োজন করে। মানববন্ধনে কমিটির সভানেত্রী দান কুমারী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি শান্তির চাবিকাঠি। দেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও গুপ্তহত্যা রোধে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। প্রত্যেক অভিভাবককে তাঁর সন্তানের প্রতি নজর রাখতে হবে। সে যেন ধর্মের নামে অধর্মের পথে পা না বাড়ায়। মানববন্ধনে আরও বক্তব্য দেন কাজল রায়, নবনীতা মল্লিক, ময়না রায়, অপর্ণা রায়, অনিমা মণ্ডল, মঞ্জু সরদার, অর্চনা কয়াল প্রমুখ।