মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলা সদরে বাউফল সাংবাদিক ঐক্য পরিষদের ব্যানারে গতকাল রোববার জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে শোভাযাত্রা ও মানববন্ধন হয়। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় সরকারি পাবলিক মাঠসংলগ্ন রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের সামনের সড়ক থেকে স্থানীয় সাংবাদিকেরা একটি শোভাযাত্রা বের করে বাউফল পৌরসভার প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদের সামনে বাউফল-কালাইয়া সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।  এ সময় সংক্ষিপ্ত সমাবেশে সাংবাদিক ঐক্য পরিষদের চেয়ারম্যান অতুল চন্দ্র পালের সভাপতিত্বে বক্তৃতা করেন শিক্ষাবিদ মোশারেফ হোসেন খান, কলেজশিক্ষক হ‌ুমায়ূন কবির প্রমুখ।