প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লক্ষ্মীপুরে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন পালন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য দেন লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন, গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা ও ইউপি চেয়ারম্যান মীর শাহ আলম, ইউনিয়নের জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি শাহ আলম, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. শাহজাহান প্রমুখ। মানববন্ধনে জেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে গ্রাম পুলিশের সদস্যরা অংশ নেন।