মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষার সময় চার ঘণ্টা থেকে কমিয়ে সাড়ে তিন ঘণ্টা করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন টাঙ্গাইলের করটিয়ার সরকারি সা’দত কলেজের শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকালে তাঁরা কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানান। শিক্ষার্থীরা অবিলম্বে পরীক্ষার সময় কমানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।