মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঢাকা মহানগরের কওমি মাদ্রাসার ডাকে গতকাল বৃহস্পতিবার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে কেরানীগঞ্জ উপজেলার ৬৫টি কওমি মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়। এতে উপস্থিত ছিলেন ইত্তেফাকুল ওলামা সংগঠনের কেরানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা লোকমান সাদী, যুগ্ম মহাসচিব মাওলানা আবু ইউসুফ, সাধারণ সম্পাদক ফজলুল ক্বারী প্রমুখ।