প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট জেলার ১০৫টি ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের ইউপি অপারেটর পদে সরাসরি নিয়োগ দেওয়ার দাবিতে গতকাল মঙ্গলবার কর্মবিরতি পালন ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরাম। মানববন্ধন চলাকালে ফোরামের সভাপতি মো. রাজিব আহমদের সভাপতিত্বে সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান, উদ্যোক্তা এম এস তপু, গোলাম রসূল খান, আবদুল হাকিম, সায়েক সুজন, বিমল কান্তি পাল, জোসনা বেগম, সাজেদা বেগম, ফেরদৌসী বিউটি প্রমুখ বক্তব্য দেন। বক্তারা সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বার্থে এ সেবাকে তৃণমূলে পৌঁছে দিতে উদ্যোক্তাদের চাকরি নিশ্চিত করতে এক দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।