মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা পরিষদের সামনের সড়কে গতকাল বুধবার মানববন্ধন হয়েছে। ধরমপাশা পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদ নামের সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার দুই শতাধিক মানুষ অংশ নেয়। এ সময় বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক সাইফুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আলী আমজাদ, গণমাধ্যমকর্মী চয়ন কান্তি দাস, এনামুল হক প্রমুখ। লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার দাবি জানান তাঁরা। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তাঁরা।