মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মেয়ে আমার অহংকার, ১৮–এর আগে বিয়ে নয়, এই আমার অঙ্গীকার’ স্লোগান নিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কোটালীপাড়া-টুঙ্গিপাড়া সড়কে উপজেলার হিরণ ইউনিয়নের হিরণ বাজার এলাকায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়। এর আগে এই দাবিতে হিরণ বাজারে একটি সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন হিরণ পঞ্চপল্লী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র মণ্ডল, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস, সংরক্ষিত ইউপি সদস্য শিখা পারভীন প্রমুখ।