মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজের ৪৬ জন পরীক্ষার্থী এইচএসসির ফল পুনর্নিরীক্ষার দাবিতে মানববন্ধন করেছেন। গতকাল বৃহস্পতিবার কলেজের সামনে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে তাঁরা এ কর্মসূচি পালন করেন। শিক্ষার্থী লিমা, রাশেদ, স্মৃতি রানী, জাকিরুল ইসলাম ও মমিনুর রহমান বলেন, তাঁরা সবাই হাতীবান্ধার আলিমুদ্দিন ডিগ্রি কলেজ কেন্দ্রের ১১২ নম্বর কক্ষে পরীক্ষা দেন। তাঁরাসহ ওই কক্ষের ৪৬ জনই ইংরেজিতে ফেল করেন। তাঁরা ইংরেজি বিষয়ের খাতা পুনর্নিরীক্ষার জন্য দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান। কলেজের অধ্যক্ষ ইউনুছ আলী বলেন, ওই কক্ষের সবাই ফেল করার বিষয়টি রহস্যজনক মনে হয়।