মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকের গ্রাহকের কাছ থেকে ধাতব মুদ্রা (কয়েন) নেওয়ার দাবিতে গতকাল শুক্রবার মানববন্ধন করেছে শরীয়তপুর বেকারি মালিক সমিতি। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শরীয়তপুর বিসিক শিল্প নগরীর সামনে ঢাকা-শরীয়তপুর সড়কে এ কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা। এ সময় সড়কে বিভিন্ন মূল্যমানের ধাতব মুদ্রা ফেলে রাখেন তাঁরা। এ সমস্যার সমাধানে তাঁরা অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চান। ব্যবসায়ী আলমগীর হাওলাদার বলেন, ‘গ্রাহকের কাছ থেকে খুচরা টাকা (কয়েন) নিতে হয়। কিন্তু কোনো ব্যাংক আমাদের কাছ থেকে কয়েন নেয় না। এমনকি তারা দুই টাকা, পাঁচ টাকা, ১০ টাকার নোটও নেয় না। খুচরা টাকা নিয়ে আমরা বিপাকে পড়েছি। বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।’