মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চবিদ্যালয়কে জাতীয়করণের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে স্থানীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন বদরগঞ্জ নাগরিক পরিষদ। এতে বিদ্যালয়ের বর্তমান, প্রাক্তন শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। প্রায় এক ঘণ্টা ধরে এ কর্মসূচি চলাকালে বক্তব্য দেন প্রাক্তন শিক্ষার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম রসুল, বদরগঞ্জ নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক সেলিম সরকার প্রমুখ।