মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সকল হাত এক করি, নারী নির্যাতন বন্ধ করি’ এবং ‘মেয়ে আমার অহংকার, ১৮-র আগে বিয়ে নয়, এই আমার অঙ্গীকার’ এই স্লোগান নিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নে নারী নির্যাতন এবং বাল্যবিবাহ বন্ধে মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ইউনিয়নের নীলারমাঠ-সংলগ্ন সামনের সড়কে (গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া আঞ্চলিক) এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য দেন ওই ইউপির সদস্য মোরশেদ মোল্লা ও মো. সাগর মোল্লা, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস, জেলা ব্র্যাক প্রতিনিধি নাজমুল হক, শিক্ষক নাসির উদ্দীন প্রমুখ। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে নারী-পুরুষসহ শতাধিক ব্যক্তি অংশ নেন।