মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ে রবিউল ইসলাম নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন। গতকাল বুধবার দুপুরে শহরের শের-ই-বাংলা পার্ক এলাকায় ওই মানববন্ধন ও বিক্ষোভ হয়। মানববন্ধনে রবিউলের বাবা সামসুল হক, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সালেক প্রমুখ বক্তব্য দেন। পরে জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডলের বরাবর একটি স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। ১৪ সেপ্টেম্বর রাতে সদর উপজেলার হাফিজাবাদ এলাকায় রবিউলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। রবিউল ১৬ সেপ্টেম্বর মারা যান।