মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘তেঁতুলিয়ার করাল গ্রাস থেকে আমাদের বাঁচাও, ধূলিয়াবাসীকে বাঁচাও’ স্লোগান সামনে রেখে পটুয়াখালীর বাউফলে মানববন্ধন হয়েছে। নদীভাঙন রোধে কার্যকর ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবিতে ভুক্তভোগী লোকজন গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ধূলিয়া ইউনিয়ন-সংলগ্ন তেঁতুলিয়া নদীর পাড়ে ধূলিয়া লঞ্চঘাট এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন ধূলিয়া ইউপি চেয়ারম্যান আনিচুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন বাবর, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির দেওয়ান, ইউপি সদস্য রিপন, ইউসুফ হোসেন প্রমুখ।