মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘিতে গৃহবধূ মানসী রানী গুণ হত্যায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবারের ব্যানারে গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। মানববন্ধনে মানসীর আত্মীয় ও বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক শুভ্র কান্তি দে বলেন, হত্যার ঘটনায় মামলা করা হলেও পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি