মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মেয়ে আমার অহংকার, ১৮-এর আগে বিয়ে নয়, এই আমার অঙ্গীকার’ স্লোগান নিয়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মানববন্ধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন পরিষদসংলগ্ন খান্দারপাড়া বাজারে মুকসুদপুর-রাজপাট সড়কে এ কর্মসূচি পালিত হয়। আধা ঘণ্টাব্যাপী কর্মসূচি চলাকালে বক্তব্য দেন খান্দারপাড়া ইউপি চেয়ারম্যান মো. কাবুল শেখ, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সদস্য মান্নান ফকির প্রমুখ। ফরিদপুর অফিস