মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল দুপুরে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে ইউএনও মোহাম্মদ সেলিম রেজার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। মানববন্ধনে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ এম খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. সুরুজ্জামান, কাংশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুর রউফ সরকার, অভিভাবক সদস্য আমিরুল ইসলাম প্রমুখ।