মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরে ক্ষতিগ্রস্ত ও আদি বাসিন্দাদের নামে বরাদ্দকৃত প্লটে বিদ্যুৎ-সংযোগসহ বসবাসের উপযোগী না হওয়া পর্যন্ত সেখানে উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল রোববার পূর্বাচলের ১ নম্বর সেক্টর-সংলগ্ন বালুব্রিজ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় আধা ঘণ্টা কাঞ্চন-কুড়িল (৩০০ ফিট) সড়ক অবরোধ করে রাখেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। দুপুর ১২টার দিকে স্থানীয় ইউপি সদস্য মাসুদ মিয়ার নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন হাবিবুর রহমান রূপগঞ্জী, আনোয়ার হোসেন প্রমুখ।