মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখা। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন জোরদার করতে ওই কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি আমাতুর নুর, সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, ওয়ার্কার্স পার্টি পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম, কবি সরোজ দেব, পৌরসভার সাবেক কাউন্সিলর নাজমা শওকত, সাংবাদিক হেদায়েতুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন অবলম্বনের নির্বাহী প্রধান প্রবীর চক্রবর্তী, উদীচী শিল্পীগোষ্ঠী জেলা শাখার সহসম্পাদক শিরিন আক্তার প্রমুখ।