মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে গতকাল বৃহস্পতিবার সকালে মাদকবিরোধী মানববন্ধন ও গণসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘আমরা মাদকমুক্ত সুস্থ জাতি চাই, নেশামুক্ত সুন্দর জীবন চাই’ স্লোগান সামনে রেখে জেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির শুরুতে রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সরকারি কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন। পরে বিদ্যালয় মিলনায়তনে গণসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক জিনাত আরা। সভাপতিত্ব করেন রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজা খানম।