মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের চুক্তি বাতিলের প্রতিবাদে এবং তাঁদের চাকরি স্থায়ীকরণের দাবিতে গতকাল ময়মনসিংহে মানববন্ধন হয়েছে। শহরের গাঙ্গিনারপার মোড়ে এ মানববন্ধনে ময়মনসিংহের ছয়টি জেলার কয়েক হাজার মিটার রিডার ও ম্যাসেঞ্জার অংশ নেন। মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ কর্মচারী লীগের ময়মনসিংহ বিভাগীয় কমিটির উদ্যোগে কর্মসূচিতে বক্তারা বলেন, ১৫ অক্টোবরের মধ্যে দাবি না মানলে ১৬ অক্টোবর থেকে ৭২ ঘণ্টার কর্মবিরতি পালন করবেন তাঁরা।