মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগমের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুল আলমের দ্রুত বিচার করে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউট শাখা। গতকাল সকালে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন চলাকালে সমাবেশও হয়। পলিটেকনিক্যাল ইনস্টিটিউট শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবদুল কাদেরের সভাপতিত্বে সমাবেশে আইনজীবী জয়নাল আবেদীন, জেলা ছাত্রদলের সদস্য এস এম তাফহীম, এমসি কলেজ ছাত্রদলের মাসুম আহমদ, মদনমোহন কলেজের জহির আলমসহ বিভিন্ন কলেজ ছাত্রদলের নেতারা বক্তব্য দেন।