মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের পরানপুর গ্রামে ১১ অক্টোবর রাতে বাউল সাধকদের আখড়ায় দুর্বৃত্তদের আগুন দেওয়ার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় পৌরসভার সামনের সড়কে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদের জেলা শাখা এর আয়োজন করে। মানববন্ধনে এ ঘটনায় নিন্দা ও জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সহসভাপতি হায়দার জাহান চৌধুরী, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির সভাপতি শ্যামলেন্দু পাল, শিখর উন্নয়ন কর্মসূচির সভাপতি আ ফ ম রফিকুল ইসলাম খান, জেলা সাহিত্য সমাজের সভাপতি কামরুজ্জামান চৌধুরী, জেলা মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি সালাউদ্দিন খান, জেলা বাউল সমিতির সভাপতি বাউল আবদুল হেকিম প্রমুখ।