প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠানসহ লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজকে এমপিওভুক্ত করার দাবিতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকেরা গতকাল রোববার দুপুর ১২টায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন। মানববন্ধনে বক্তব্য দেন অধ্যক্ষ ইউনুছ আলী, প্রভাষক নূরুজ্জামান, জাহিদ হোসেন, জাহাঙ্গীর আলম, অভিভাবক সদস্য নুর ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, ২০০৪ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি একাডেমি স্বীকৃতি পায় ২০০৮ সালে। দীর্ঘ ১২ বছর অতিক্রান্ত হলেও শিক্ষাপ্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষক-কর্মচারীরা মানববেতর জীবন যাপন করছেন। তাই তাঁরা দ্রুত এর এমপিওভুক্তির দাবি করেন। পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি