প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সদরপুর উপজেলার চরমানাইর ইউনিয়নের চর আড়িয়াল খাঁ নিম্নমাধ্যমিক বিদ্যালয়কে এমপিওভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল রোববার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিদ্যালয় মাঠে ঘণ্টাব্যাপী মানববন্ধনে এলাকাবাসী, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন চরমানাইর ইউপির চেয়ারম্যান আইয়ুব আলী মাতুব্বর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল হক, অভিভাবক কামাল মাতুব্বর প্রমুখ। বক্তারা বলেন, চরাঞ্চলের আশপাশের গ্রামে আর কোনো বিদ্যালয় না থাকায় চার শতাধিক শিক্ষার্থী বহুদূর থেকে এখানে পড়তে আসে। তাঁরা শিক্ষার্থীদের ঝরে পড়া থেকে রক্ষা করতে অবিলম্বে বিদ্যালয়টি এমপিওভুক্ত করতে শিক্ষামন্ত্রীর প্রতি আবেদন জানান। ফরিদপুর অফিস