মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন রক্ষার দাবিতে রাজধানীতে গতকাল শুক্রবার সকালে মানববন্ধনের আয়োজন করে সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, গ্রিন ভয়েজ, বাগেরহাট ডেভেলপমেন্ট সোসাইটি এবং সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট। আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, পরিবেশবিজ্ঞানীদের মতে রামপালে তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করলে সুন্দরবনের মৃত্যু ত্বরান্বিত হবে। তাঁরা এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে আবারও সরকারকে বিষয়টি নিরপেক্ষভাবে বিবেচনার আহ্বান জানান। মানববন্ধনে বক্তব্য দেন বাপার যুগ্ম সম্পাদক ইকবাল হাবিব, শেখ ময়েন উদ্দিন, এস এম মইনুল ইসলাম, শেখ ফরিদুল ইসলাম, শেখ কামরুল ইসলাম প্রমুখ।