মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর থেকে টাঙ্গাইল পর্যন্ত চার লেন মহাসড়কের কাজ দ্রুত বাস্তবায়ন ও পাইপলাইনের মাধ্যমে রংপুরে গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধন হয়েছে। রংপুর উন্নয়ন সমন্বয় পরিষদের আয়োজনে গতকাল বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শহরের কাচারিবাজারে এ কর্মসূচি পালিত হয়। আয়োজক সংগঠনের আহ্বায়ক চৌধুরী খালেকুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে প্রবীণ শিক্ষাবিদ মীর আনিসুল হক, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, খন্দকার ফখরুল আনাম প্রমুখ বক্তব্য দেন।