প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার বেতন বৃদ্ধি, বাড়িভাড়া, উৎসব ভাতা প্রদানসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন হয়েছে। পৌর শহরের আলফাত স্কয়ারে দুপুর ১২টায় এই মানববন্ধন হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন, কলেজশিক্ষক শুভঙ্কর তালুকদার, জাকির হোসেন, মশিউর রহমান, দুলাল মিয়া, ফজলুল হক, সবিতা বীর, লিটন চন্দ্র সরকার, অরেন্দ্র চক্রবর্তী প্রমুখ।