মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী গ্রামের জহিরুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার হাজিমারা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের ওপর এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন। ১২ অক্টোবর রাতে জহিরুল নিখোঁজ হন। দুই দিন পর মেঘনা নদীর হািজমারা এলাকা থেকে জহিরুলের গলা কাটা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয় মো. মহসিন, জাকির হোসেন, কবির হোসেন, মো. সবুজ ও মো. রফিকের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা হয়েছে। এর মধ্যে এলাকাবাসী জাকির ও কবিরকে আটক করে পুলিশে দেন।