প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চৌমোহনায় গতকাল বৃহস্পতিবার সকালে মানববন্ধন করে ‘সচেতন নাগরিক কমিটি’। মানববন্ধনে সভাপতিত্ব করেন কমিটির সহসভাপতি ও জলবায়ুবিষয়ক উপকমিটির আহ্বায়ক দিদার আহমদ। কমিটির সদস্য সৈয়দ মোত্তাকিন বিল্লাহর সঞ্চালনায় বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) শ্রীমঙ্গলের সভাপতি দীপেন্দ্র ভট্টাচার্য, স্বচ্ছতার জন্য নাগরিক(স্বজন) শ্রীমঙ্গলের সমন্বয়ক সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী প্রমুখ।