মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক আল আমীন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাস্টারবাড়ীতে গতকাল বেলা পৌনে দুইটা থেকে সোয়া দুইটা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন করা হয়। এ সময় মহাসড়কের ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ থাকে। কর্মসূচি চলাকালে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মণ্ডল, উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। ২০১৪ সালে অনুষ্ঠিত শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছাত্রলীগের ওই নেতা নিহত হন।