মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালী শহরে গতকাল শনিবার সকালে মানববন্ধন করেছেন হিন্দুসম্প্রদায়ের স্থানীয় লোকজন। শহরের সদর রোড এলাকার জয় তারা মন্দির ও শীতলা খোলা মন্দিরের জমি দখলের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। সকাল সাড়ে ১০টায় মন্দিরের সামনে সড়কে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নতুন বাজার আখড়াবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক হরিপদ সাহা, হিন্দু সংস্কার সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য অমল কৃষ্ণ কর্মকার, বড় কালীমন্দির কমিটির সভাপতি ঝন্টু দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রচার সম্পাদক সুব্রত শীল, জয় তারা কালীমন্দির কমিটির সভাপতি রিপন রায় প্রমুখ।