মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহে জলবায়ুবিষয়ক কার্টুন প্রদর্শনী ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে জলবায়ুবিষয়ক দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শন করা হয়। কর্মসূচিতে বক্তৃতা করেন সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি আবু তাহের, সদস্য এন এম শাহজালাল, শরিফাতুন্নেছা, এম সাইফুল মাবুদ, শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক আব্বাস উদ্দিন, পদ্মা সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান প্রমুখ।