মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈরের শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করার প্রতিবাদে উপজেলা পরিষদের সামনে গতকাল সোমবার মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদার, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, ইউপির বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম, চেয়ারম্যান প্রার্থী রতন সাহা প্রমুখ। বক্তারা অবিলম্বে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আমিনুর রহমান মিঞা বলেন, গতকাল ওই ইউপির নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। ২৭ অক্টোবর নির্বাচন কমিশন এক চিঠিতে দুটি রিটের কথা উল্লেখ করে নির্বাচন স্থগিত করে।