মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির, সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরসহ দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটায় নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলার সভাপতি নিরঞ্জন কুমার দে। মহানগর শাখার সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্তের সঞ্চালনে বক্তব্য দেন বিরাজ মাধব চক্রবর্তী, মৃত্যুঞ্জয় ধর, প্রদীপ কুমার ভট্টাচার্য, অধ্যাপক রজতকান্তি ভট্টাচার্য, প্রদীপ কুমার দেব প্রমুখ।