মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সবাই মিলে গড়ব দেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ স্লোগানের মধ্য দিয়ে কুড়িগ্রামে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) আয়োজনে কুড়িগ্রাম-চিলমারী সড়কের কলেজ মোড় এলাকায় গতকাল সকালে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। মানববন্ধন শেষে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাধীনতার বিজয়স্তম্ভে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আকতার হোসেন আজাদ।