মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী ও শিশুদের ওপর সহিংসতার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। নোয়াখালী নারী নির্যাতন প্রতিরোধ কমিটি আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, আইনজীবী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নোয়াখালী নাগরিক অধিকার মোর্চার যুগ্ম আহ্বায়ক আ ন ম জাহের উদ্দিন, এনআরডিএসর প্রধান সমন্বয়কারী আবদুল আউয়াল, গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নব কুমার, এসো গড়ি উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী আবদুল আউয়াল।