মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলাসহ সারা দেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ভোলাবাসী। গতকাল শুক্রবার দুপুরে নারীবিষয়ক অনলাইন নিউজ পোর্টাল উইমেন চ্যাপ্টারের আয়োজনে ভোলা প্রেসক্লাবের সামনে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ পারভীন আখতার, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, ভোলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার, সুরের ধারার পরিচালক উত্তম ঘোষ, উইমেন চ্যাপ্টারের সাংবাদিক আসমা আক্তার, ভোলা আলতাজের রহমান কলেজের প্রভাষক লায়লা আঞ্জুমান প্রমুখ বক্তব্য দেন।