প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৪৪ জন দপ্তরি কাম নৈশপ্রহরী বকেয়া বেতন-ভাতার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন। গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তারা বলেন, গত বছরের ১ এপ্রিল তাঁদের নিয়োগ দেওয়া হয়। কিন্তু ১৯ মাস ধরে কোনো বেতন-ভাতা পাচ্ছেন না। ইউএনও মো. মাসুম আহমেদ বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।