প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বিভিন্ন এলাকায় হিন্দুদের মন্দিরে হামলা, বাড়িঘরে ভাঙচুর ও নির্যাতনের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহরের তেরিবাজার মোড়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী এ কর্মসূচির আয়োজন করে। এতে শহরের বিভিন্ন সংগঠনসহ নানা শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সিতাংশু বিকাশ আচার্য, উদীচীর কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান খান প্রমুখ।