মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ মানববন্ধন করেছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় সম্মিলিত শিক্ষক পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন চলাকালে সম্মিলিত শিক্ষক পরিষদের আহ্বায়ক নাসিম আখতার হোসাইন বলেন, ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে সংখ্যালঘুদের ওপর হামলার অন্যতম কারণ তাদের জমি দখল করা। কিন্তু এসব হামলায় জড়িত ব্যক্তিদের বিচার না হওয়ায় ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। এসব হামলা প্রতিরোধে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের দাবি করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি