প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় গণমাধ্যমের স্বাধীনতাসহ সাত দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে মানবতা তরুণ সংস্থা নামের একটি স্থানীয় সংগঠন। মানবতা তরুণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আলাউদ্দিন সরদারের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন মানবতার তরুণ সংস্থার সদস্য রাসেল মোল্লা, নাজমুল হাসান, আরিফুল ইসলাম প্রমুখ। বক্তারা এ সময় গণমাধ্যমের স্বাধীনতাসহ সাত দফা দাবি জানান সরকারের কাছে।