প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে গতকাল বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, হবিগঞ্জের মাধবপুরে মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর লুটপাট, ভাঙচুর, সহিংসতার প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এই কর্মসূচির আয়োজন করে। অশোক কুমার বাগচির সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস। এতে বক্তব্য দেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড জ্যোতি শংকর ঝন্টু, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আবদুস সামাদ মিয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন সোহরাব, যুদ্ধকালীন কমান্ডার আবুল হাসেম বাকাউল, মহিলা পরিষদের সভাপতি লাইলী নাহার প্রমুখ।