প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরি স্থায়ীকরণ ও ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে গতকাল সকালে গাজীপুরে পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) মিটার রিডার ও ম্যাসেঞ্জার পদে কর্মরত ব্যক্তিরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ লীগের উদ্যোগে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আবু সাদিকুর রহমান, মো. আলী আব্বাস প্রমুখ।
গাজীপুর প্রতিনিধি