মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। গতকাল বেলা ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচিতে স্থানীয় জ্যেষ্ঠ সাংবাদিক আল-আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক শামসুল আলম, সাংবাদিক শাহ মুজিবুর রহমান, লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী বিমলেন্দু দাশ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এনামুল হক, মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিপ্রজিৎ তালুকদার, নর্থ ইস্ট ইউনিভার্সিটির অরুণাভ বণিক প্রমুখ বক্তৃতা করেন।