প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ স্লোগান নিয়ে ফরিদপুরে দুর্নীতিবিরোধী মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে টিআইবি ফরিদপুর শাখা, ফরিদপুর জিলা স্কুলসহ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।