মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ওপর হামলাকারী বিজিবি সদস্যদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক-সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এ মামুন, সহযোগী অধ্যাপক শারমীন সুলতানা, সহকারী অধ্যাপক মো. মশিউর রহমান, সহকারী অধ্যাপক বদরুন্নাহারসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে উপাচার্য ফারজানা ইসলামের কাছে স্মারকলিপি দেন শিক্ষক-শিক্ষার্থীরা। ১০ নভেম্বর টেকনাফে বিজিবির কয়েকজন সদস্যের সঙ্গে বিভাগের শিক্ষার্থীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিজিবির পাঁচ সদস্য শিক্ষার্থীদের লাঠিপেটা করেন। এ ঘটনায় ওই দিন রাতেই জড়িত পাঁচ সদস্যকে প্রত্যাহার করা হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি