মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মানববন্ধন করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন অনুষদের শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। এ সময় উপাচার্য মো. গোলাম শাহি আলম, শিক্ষক সমিতির সভাপতি মো. মতিয়ার রহমান হাওলাদার, কর্মচারী পরিষদের সভাপতি মো. সুরুক মিয়া ও শিক্ষার্থীদের পক্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শামীম মোল্লা বক্তব্য দেন।