মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল সম্প্রদায়ের সদস্যদের ওপর হামলার প্রতিবাদে যশোর প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন করে বিপ্লবী ছাত্রমৈত্রী। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, যশোর জেলা সভাপতি পলাশ বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক কামাল হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রায়হান বিশ্বাস, দপ্তর সম্পাদক পলাশ বাইন প্রমুখ। বক্তারা অবিলম্বে গোবিন্দগঞ্জসহ বিভিন্ন স্থানে ক্ষুদ্র জাতিসত্তার সদস্যদের ওপর এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। যশোর অফিস